গোবিন্দগঞ্জে মাইক্রো-ট্রাক সংঘর্ষে চালক নিহত,..
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ । ১১:২২ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ । ১১:২২
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাসিম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন যাত্রী।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দামোদরপুর শৌলা ও সোনামুখী বাজারের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের সাহাবউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি হাই-এস মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি শসা বোঝাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে চালকসহ ১১ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.