বইমেলার দ্বিতীয় দিনে ‘শিশুপ্রহর’

প্রকাশ: 27 February 2026 । 17:40 | আপডেট: 2 April 2026 । 12:03

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সাপ্তাহিক ছুটির দিন আজ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে খুলবে অমর একুশে বইমেলার দুয়ার। বেলা ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’।

বাংলা একাডেমি অংশে থাকবে শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন। একইসাথে, নতুন বইয়ের গন্ধ আর রঙিন মলাটে মাতবে শিশুরা। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের পদচারণায় মুখর হবে বাঙালির প্রাণের উৎসবের প্রান্তর।

প্রতি শুক্র ও শনিবার মেলায় বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে থাকবে শিশুকিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজন।

নানা সমীকরণ আর কাঁটাছেড়ায় এবারের মেলা মাত্র ১৮ দিনের। রমজান মাস হওয়ায় ক্রেতাদের উপস্থিতি আর বইয়ের কাটতি নিয়ে শঙ্কায় ছিলেন প্রকাশকরা। এখনও শেষ হয়নি ৪০ শতাংশের ওপর স্টলের কাজ। তারপরও প্রথম দিনের বেচাকেনায় আশাবাদী প্রকাশকরা।

অমর একুশে বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর ছুটির দিন বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। এবার মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!