গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ । ১৯:১৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ । ১৯:১৩
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় কার্গো ভ্যানের সাথে ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ জন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহানা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্যাটারী চালিত ইজিবাইক চালক আলামিন (৩৫) ও যাত্রী গৌতম চন্দ্র (৬৫)। গৌতমের বাড়ি গাইবান্ধা পূর্বপাড়ার নারায়ন চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানায়, একটি ইজিবাইক যাত্রী নিয়ে উপজেলা শহর থেকে যাত্রী নিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে এক কার্গো ভ্যান গাড়ি আসতেছিল। এসময় অভারটেক করতে গিয়ে কার্গোর ভ্যানের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত ৩ জন। তারা সবাই ইজিবাইকের যাত্রী।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম। তিনি জানান, ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.