কেন্দ্রীয় শহিদ মিনারে তিন বাহিনীর..
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:৫১ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ । ১১:৫১
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানরা ভাষা শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের ১২টা ১৯ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় শহিদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালনের পাশাপাশি দোয়া মোনাজাত করেন তারা।
এর আগে ১২টা ১ মিনিটে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.