রমজান সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার..

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ । ১৬:৫৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ । ১৬:৫৩

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল, ভোক্তা অধিকার অধিদপ্তর, শ্রীমঙ্গল পৌরসভা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি-এর যৌথ উদ্যোগে শ্রীমঙ্গলের বিভিন্ন বাজারে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় এ মনিটরিং কার্যক্রম শুরু হয়। অভিযানে বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ওজন ও মাপের সঠিকতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় সার্বিক তদারকি করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বাজারে স্বচ্ছতা বজায় রাখা, কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের মনিটরিং নিয়মিতভাবে চলমান থাকবে। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কোনভাবেই রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম অযোক্তিকভাবে না বাড়ানোর ওপর জোড় দেয়া হয়।

বাজার মনিটরিং ও যৌথ অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আল আমিন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইলাম, কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর, উপজেলা খাদ্য কর্মকর্তা দিপক চন্দ্র মণ্ডল, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি বিপনন মৌলভীবাজারের প্রতিনিধি, প্রাণীসম্পদ কার্যালয়ের প্রতিনিধি, শ্রীমঙ্গল থানা পুলিশসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!