দুবাই বিমানবন্দরে মাদকসহ গ্রেপ্তার বলিউড..
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ । ১৪:০১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ । ১৪:০১
তানজিয়া রহমান বিনোদন প্রতিনিধি:-
গ্রেপ্তারের পর শারজায় কারাবন্দি বলিউড অভিনেত্রী ক্রিসন পেরেরা। অভিনেত্রীর পরিবারের দাবি, ক্রিসনকে ফাঁসানো হয়েছে। মহেশ ভাটের ‘সড়ক ২ সিনেমায় ক্রিসনকে দেখা গিয়েছিল। সংবাদ প্রতিদিন, হিন্দুস্তান টাইমস
ক্রিসনের পরিবার জানিয়েছেন, ‘ক্রিসন এক ব্যক্তির ফাঁদে পড়েছিলেন, যিনি নিজেকে রবি বলে পরিচয় দেন। লোকটি প্রথমে ক্রিসনের মা প্রমিলা পেরেরাকে মেসেজ করেন, যে মেয়ের প্রতিভা তিনি তুলে ধরতে চান কিনা। এরপর তাকে একটি অন্তর্জাতিক ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। বেশ কয়েকবার দেখা করার পর দুবাইতে ১ এপ্রিল ক্রিসনের অডিশনের ব্যবস্থা করা হয়।
আরও জানা যায়, ক্রিসনের দুবাই উড়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা ওই ব্যক্তিই করেছিলেন। ক্রিসন দুবাই উড়ে যাওয়ার আগে অভিযুক্তরা মুম্বই বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বে একটি কপি শপে তার সঙ্গে দেখা করেন। অভিনেত্রীর হাতে একটি ট্রফি তুলে দেওয়া হয়, ক্রিসনকে ওই ব্যক্তি বলেছিল ট্রফিটি অডিশনের চিত্রনাট্যের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সেকারণেই, ক্রিসন ট্রফিটি সঙ্গে নিয়ে যান। এই ট্রফির মধ্য়েই মাদক পাওয়া যায়।
দুবাইতে ক্রিসনের জন্য একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে, যার জন্য ১৩ লক্ষ টাকা খরচ হবে। এছাড়া আর কোনও অফিসিয়াল চার্জ বা জরিমানা আছে কিনা তা এখনও জানা নেই।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.