নির্বাচন গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী..

প্রকাশ: 5 February 2026 । 15:51 | আপডেট: 5 February 2026 । 15:51

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিমান বাহিনী সর্বোচ্চ সক্ষমতা নিয়ে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো সেনাবাহিনীর সাথে মাঠ পর্যায়ে বিমানবাহিনীর দায়িত্ব পালন করার কথাও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

হাসান মাহমুদ খাঁন বলেন, নির্বাচনে দেশজুড়ে বিমান বাহিনীর ৩ হাজার ৭’শ ৩০ জন সদস্য দায়িত্ব পালন করবে। আর, যারা মাঠ পর্যায়ে সরাসরি দায়িত্বে নেই, পরিস্থিতি মোকাবিলায় তাদেরও ঘাঁটিতে অবস্থানের নির্দেশ দেন তিনি।

পাশাপাশি জরুরি প্রয়োজনে হেলিকপ্টার ও বিমান প্রস্তুত রাখার কথাও উল্লেখ করেন এই এয়ার চিফ মার্শাল।

নির্বাচনে বাহিনীটির সদস্যদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকলেও কোনো প্রার্থীর পক্ষে কথা না বলার কঠোর নির্দেশ দিয়েছেন বিমান বাহিনী প্রধান।

এ সময় একটি উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!