ভোট বেচাকেনা ঠেকাতে নজরদারিতে মোবাইল..

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ । ১৯:৩৩ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ । ১৯:৩৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোট বেচাকেনা ঠেকাতে এবার প্রত্যেকটি আসনে নজরদারিতে থাকবে মোবাইল ব্যাংকিং। ৮ ফেব্রুয়ারি থেকে মোবাইল এজেন্টগুলোতে নির্দিষ্ট সময়ে অস্বাভাবিক লেনদেন করলে দ্রুত ব্যবস্থা নিতে সহকারী রিটানিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিম এর সহিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোন চাপ থাকবে না। তিনিটি মৌলিক পয়েন্ট স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা রেখে নির্বাচন পরিচালনা করতে হবে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনের ছয়টি কমিটি কাজ করছে। তাদেরকে তদন্ত ও বিচারিক কাজ করার ক্ষমতা দেয়া হয়েছে।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের গণভোটে ভোট দেয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে। হ্যাঁ আর না ভোটে ভোটার তার পছন্দে আগামীর বাংলাদেশ গঠনে ভোট প্রয়োগ করবে।

জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার। সভায় উপস্থিত ছিলেন নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!