গাইবান্ধায় নিয়োগ পরীক্ষায় জালিয়াতি মামলায়..

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ । ২০:৫১ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ । ২০:৫১

গাইবান্ধা করেসপন্ডেন্টঃ

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সংঘবদ্ধ জালিয়াতির ঘটনায় দায়ের করা সদর থানার মামলায় আটক ২৬ জন আসামির প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহান আসামিদের প্রত্যেকের ৫ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত প্রত্যেকের জন্য দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলার তিনটি উপজেলার ৫১ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এসময় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ অন্যান্য অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে। এরপর আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, ওই ঘটনার মামলায় ২৬ জন আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও নারীসহ ২৫ আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!