মির্জাগঞ্জে ইউসিবি ব্যাংকের উদ্যোগে ইয়াতিম..

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ । ১৯:০৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ । ২০:৩৯

মোঃ নেছার উদ্দীন রিপন, মির্জাগঞ্জ সংবাদদাতা, পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি ব্যাংক) পিএলসি সুবিদখালী শাখার উদ্যোগে ইয়াতিম মাদ্রাসায় অধ্যায়নরত দুস্থ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে।

আজ সোমবার (১২ জানুয়ারী) বেলা ১২টায় মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মলিহা খানম উপজেলার মির্জাগঞ্জ ইয়ারিয়া ইয়াতিম মাদ্রাসা ও ইয়ারিয়া আলিম মাদ্রাসায় অধ্যায়নরত ১৫০জন দুস্থ ইয়াতিম আবাসিক শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরন করেন।

এসময় ইউসিবি ব্যাংক পিএসসি’র বরিশাল অঞ্চলের আঞ্চলিক প্রধান স্বপন কুমার আইচ, মির্জাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: ইলিয়াস হোসেন, ইউসিবি ব্যাংক পিএলসি’র সুবিদখালী শাখার ভারপ্রাপ্ত শাখা প্রধান ওবায়দুর রহমান, রিলেশনশিপ অফিসার মো: রায়হান আবদে রাব্বি, মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা (রঃ) মাজার ওয়াকফ্ এষ্টেট এর সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ফয়সাল মল্লিক, ইয়ারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম হাবিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউসিবি ব্যাংক পিএসসি সুবিদখালী শাখার রিলেশনশিপ অফিসার মো: রায়হান আবদে রাব্বি জানান, এছাড়াও উপজেলার সুবিদখালী দারুসসুন্নাত ইয়াতিমখানা ও মাদ্রাসার ছাত্র এবং এলাকার দরিদ্র শীতার্ত লোকজনের মাঝে ১শত ৫০টি, সুবিদখালী শাখার অধীনস্থ পটুয়াখালী ও বেতাগী উপশাখার মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা ও অসহায় দরিদ্র জনেগোষ্ঠীর মধ্যে দুইশত সহ ৫শত কম্বল বিতরন করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!