সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা..

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ । ১২:৩৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ । ১২:৩৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং সংবাদ কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকার হোটেল শেরাটনেরগ্র্যান্ড বলরুমে এ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানস্থলে এসেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন।

এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থাগুলোর শীর্ষ প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!