কলাপাড়ায় মহাসড়কে বাস খাদে নিহত-১,আহত-১৫জন
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ । ১৬:২১ | আপডেট: ১০ জুলাই ২০২৩ । ১৬:২১
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী
কলাপাড়ায় মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আরো ১৫জন যাত্রী।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মাদপুর এলাকায় কলাপাড়া-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন পটুয়াখালী জেলার লেবুখালী এলাকার মো. দেলোয়ার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও যাত্রীরা জানান, সাড়ে ১১টার দিকে আল্লাহর রহমত নামের বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে সড়কে একটি থ্রী-হুইলারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদায় পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই হেলপার মামুনের মৃত্যু হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এক জনের মৃত্যুর সংবাদ জানা গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.