শ্রীমঙ্গল পৌরসভায় উপকারভোগীদের মাঝে চাল..
প্রকাশ: 9 July 2023 । 10:48 | আপডেট: 9 July 2023 । 11:09
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের উপকার-ভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ রোববার (৯ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া ।
শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির (সাম্প্রতিক
অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য মানবিক সহায়তা কর্মসূচির ত্রাণ বিতরণ) উদ্যোগে শ্রীমঙ্গল পৌরসভায় এসব চাল বিতরণ করা হয়।
১০ কেজি করে পৌরসভার ৯টি ওয়ার্ডের মোট ৫০০ জন উপকারভোগীর মাঝে ৫ মেট্রিক টন চাল বিতরন করা হয়।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর আলহাজ্ব কাজী আব্দুল করিম, মো. আলকাছ মিয়া, মো. ছাদ উদ্দিন প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.