পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইনদের শত বছরের..
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩ । ১১:৩২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ । ১১:৩২
আব্দুল কাইয়ুম (আরজু), করেসপন্ডেন্ট কুয়াকাটা (পটুয়াখালী)
পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় মঙ্গলবার (এপ্রিল ১৮) বিকেলে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেট মাঠে তিনদিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জলকেলিতে মাতোয়ারা ছিলো রাখাইন কিশোর কিশোরীরা। এর আগে বেলা এগারোটায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। করোনার দীর্ঘ দুই বছর পর গত বছর স্বল্প পরিসরে শুরু করলেও এ বছর আনুষ্ঠনিক ভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে রাখাইন পরিবারের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
কুয়াকাটা রাখাইন পল্লীর মাতুব্বর উচান চিন’র সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক মোল্লা, মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের, কুয়াকাটা টু্রিস্ট পুলিশ জোনের ইনচার্জ হাসনাইন পারভেজ, টু্রিস্ট পুলিশ পরিদর্শক মনিরুল হক ডাবলু, রাখাইন প্রতিনিধি অ্যাডভোকেট চানচান প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.