পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য..
প্রকাশ: 6 July 2023 । 19:53 | আপডেট: 6 July 2023 । 19:53
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে নোঙ্গর করেছে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল। এ জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌছায়।
বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি তৃতীয় জাহাজ। ১৮৯.৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৫ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।
তৃতীয় কয়লাবাহী এ জাহাজটি বর্তমানে আউটারেজ থেকে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হচ্ছে। এটি ইনারে পৌছানোর পর পরই লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরো দুটি কয়লাবাহী জাহাজ পায়রা বন্দরে আসে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.