পটুয়াখালীতে ১৫ জন অসুস্থ বীর..
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫ । ১৮:৩৮ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ । ১৮:৩৮
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
বিজয় মাসের শুরুতে পটুয়াখালী জেলা প্রশাসকের পক্ষ থেকে ১৫ জন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তা হিসেবে দেড় লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের অফিস কক্ষে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ হাজার টাকা করে দেড় লক্ষ টাকার চেক প্রদান করা হয়। অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নুসরাত জাহান এথিনা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া মৃধা, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান খান, অসুস্থ বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফোরকান আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা সরদার খালেকসহ অন্যান্য অসুস্থ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
জেলা প্রশাসক কর্তৃক অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য সহায়তা প্রদান করায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া মৃধা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.