বছরের প্রথম সুপারমুন দেখলো বিশ্ববাসী

প্রকাশ: ৪ জুলাই ২০২৩ । ১৯:৪৭ | আপডেট: ৪ জুলাই ২০২৩ । ১৯:৪৭

অনলাইন ডেস্ক

গেল ৩ জুলাই রাতে বছরের প্রথম সুপারমুন দেখলো বিশ্ববাসী। গ্রিসসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ সুপারমুন দেখতে পাওয়া যায়।

বাংলাদেশ সময় রাত ১২ টার পর উত্তর আমেরিকা, ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে সুপারমুন দেখতে পাওয়া যায়। রাত ১২টা ৩৯ মিনিটে অস্বাভাবিক রকমের বড় ও উজ্জ্বল হয়ে আকাশে পূর্ণ প্রভা ছড়ায় সুপারমুনটি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) জানিয়েছে, চাঁদ পৃথিবীর দিকে ২১ হাজার কিলোমিটার এগিয়ে আসায় আগামী তিন দিন এর আলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকবে। সুপারমুন সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে প্রায় ৭ শতাংশ বড় হয়।

নাসা আরও জানিয়েছে, চলতি বছর মোট চারটি সুপারমুনের সাক্ষী হবে বিশ্ববাসী। এরপর সুপারমুন দেখা যাবে আগামী পহেলা আগস্ট, ৩০ আগস্ট ও ২৯ সেপ্টম্বর।

প্রাথমিকভাবে ধারণা করা হয়, উত্তর আমেরিকার উত্তর-পূর্বাঞ্চল থেকে এ চাঁদের নামকরণ করা হয় বিশেষ প্রজাতির পুরুষ হরিণের নামে। সাধারণত জুলাই মাসে এ হরিণের সিং গজায় বলে এর নাম বাক মুন রাখা হয়েছে। আবার অনেক জায়গায় একে বলা হয় থান্ডার মুন, হট মুন বা সালমন মুন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!