দুমকিতে নবাগত ইউএনও মোছাঃ ফরিদা..
প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫ । ১২:৫০ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ । ১২:৫০
মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোছাঃ ফরিদা সুলতানা।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক নবাগত ইউএনও মোছাঃ ফরিদা সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
মোছাঃ ফরিদা সুলতানা ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। দুমকিতে যোগদানের আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও কর্মরত ছিলেন।
নতুন ইউএনও মোছাঃ ফরিদা সুলতানার বাড়ি রংপুর বিভাগের গাইবান্ধা জেলায়।
দায়িত্ব গ্রহণকালে নবাগত ইউএনও মোছাঃ ফরিদা সুলতানা দুমকিবাসীর প্রতি আন্তরিক বার্তা দেন। তিনি বলেন, দুমকি থেকে ৫১০ কিঃ মিঃ দূরে আমার বাড়ি। এখানে আপনারাই আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন।
তিনি দুমকি উপজেলার উন্নয়ন ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.