কাল থেকে মিলবে সেন্টমার্টিন দ্বীপে..

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ । ১৪:৩৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ । ১৪:৩৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পহেলা ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এবার ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাত্রিযাপনের সুযোগ পাবেন। তবে প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক যাতায়াত করতে পারবেন না এবং পরিবেশ রক্ষায় মানতে হবে ২২টি নির্দেশনা।

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য এমভি কর্ণফুলি এক্সপ্রেস, বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন এই চারটি জাহাজ প্রস্তুত রয়েছে। কক্সবাজার শহরের নুলিয়াছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজগুলো ছেড়ে যাবে।

এদিকে দ্বীপের জেটি সংস্কারের কাজও চলছে জোরেশোরে। ঠিকাদারি প্রতিষ্ঠান এস এস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড জানিয়েছে, মার্চে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পর্যটকদের সুবিধার্থে ডিসেম্বরেই জাহাজ ভেড়ানো ও যাত্রী উঠা-নামার ব্যবস্থা রাখা হচ্ছে। মাত্র দুই মাসের জন্য পর্যটন চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা পুরোপুরি খুশি না হলেও হোটেল-রিসোর্টগুলো প্রস্তুত করছেন। আগামী ফেব্রুয়ারি থেকে দ্বীপে পর্যটক যাতায়াত ফের বন্ধ হয়ে যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!