ভাঙ্গুড়ায় সিএনজি চাপায় শিশুর মৃত্যু

প্রকাশ: 18 April 2023 । 20:48 | আপডেট: 18 April 2023 । 20:48

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুরা করেসপন্ডেন্ট,পাবনা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় ওসমান গনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় সিএনজি চালক পালাতক। ১৮ ই এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার ভেড়ামারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গণি উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কোরবান আলীর ছেলে। কোরবান আলীর তিনটি ছেলে নিহত ওসমান গণি মেঝ ছেলে। নিহত ওসমানের দাদা জানায়, ভেড়ামারা বাজার হইতে বাড়িতে যাবার পথে রোডের দক্ষিণ পাশে ওসমানের চাচতো বোনকে দেখে রাস্তার উপর দিয়ে দৌড় দেয় তখন পূর্বে পাশ হইতে একটি সি এন জি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত ওসমানকে তার দাদাসহ স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে ধাক্কা দেওয়ার পরে সড়ক অবরোধ করে স্থানীয় জনতা। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরিবার চাইলে মামলা রুজু করা হবে। নতুবা অপমৃত্যু মামলা দায়ের হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!