শ্রীমঙ্গলে তথ্য আপা প্রকল্পের বিশেষ..
প্রকাশ: ২৬ জুন ২০২৩ । ২৩:৩৩ | আপডেট: ২৬ জুন ২০২৩ । ২৩:৩৩
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের বিশেষ উঠান বৈঠক অনু্ষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে কালীঘাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন নাচ মন্দিরে জাতীয় মহিলা সংস্থা ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন নারীদের ক্ষমতায়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আয়োজনে শ্রীমঙ্গলে এই বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা প্রমুখ।
তথ্য সেবা কর্মকর্তা লুৎফুন্নাহার খান এর সঞ্চালনায় উঠান বৈঠকে আরো উপস্হিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী প্রমুখ।
বিশেষ উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘শ্রীমঙ্গল তথ্যকেন্দ্রথ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের কাছে পৌঁছে দিতে কাজ করছে তথ্য আপা।
বক্তারা আরও জানান, প্রান্তিক সব নারীকে সেবা নিতে তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। তথ্য আপার অধীনে মূলত ছয়টি ক্ষেত্রে সেবা দেয়া হয় সেগুলো হলো–শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.