গৌরনদীতে লাশবাহী পিকআপ থেকে গাঁজাসহ..

প্রকাশ: ২৬ জুন ২০২৩ । ২১:২২ | আপডেট: ২৬ জুন ২০২৩ । ২১:২২

মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী করেসপন্ডেন্ট

বরিশালের গৌরনদীতে মাদক বহনকারী মরদেহবাহী ফ্রিজার পিকআপের ভেতর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও ওই ফ্রিজার পিকআপটি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় ফ্রিজার পিকআপের চালক ফেনী জেলার সোনাগাজি থানার উত্তর চরচান্দিয়া গ্রামের শ্রী শান্তনু দাসের ছেলে শ্রী সাগর দাস (২৬) ও হেলপার একই গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ্ আল-রাফি (২১)কে আটক করা হয়।

গতকাল সোমবার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ বার্থী- বাঘমারা সড়কের মোড়ে ফেরদৌস সরদারের বাড়ির কাছ থেকে গাঁজাসহ চালক ও হেলাপারকে আটক ও মরদেহবাহী ওই ফ্রিজার পিকআপটি জব্দ করা হয়।

এ ঘটনায় বরিশাল ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবীর বাদি হয়ে আটককৃত ওই ২ জনকে আসামি করে গতকাল সোমবার সকালে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

বরিশাল ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবীর জানান, বার্থী বাজারে ডিউটির সময় গোপণ সূত্রে মাদক কেনাবেচার খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সোমবার ভোর সোয়া ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ বার্থী- বাঘমারা সড়কের মোড়ে ফৌরদৌস সরদারের বাড়ির কাছে মরদেহবাহী (লাশবাহী) ফ্রিজার পিকআপে তল্লাশী করে মরদেহ রাখার স্থান থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও লাশবাহী ফ্রিজিং পিকআপটি (ঢাকা মেট্রো- ঠ-১১-৭৭৫৩) জব্দ করা হয়।

এসময় ফ্রিজার পিকআপের চালক সাগর দাস(২৬) ও হেলপার আব্দুল্লাহ্ আল-রাফি (২১)কে আটক করেন।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় বরিশাল ডিবি বরিশাল ডিবি পুলিশের এসআই কাজী ওবায়দুল কবীর বাদি হয়ে মরদেহবাহী ফ্রিজার গাড়ির আটককৃত চালক ও হেলপারকে আসামি করে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনার সাথে জড়িত গাঁজা বিক্রেতাদের গ্রেফতার করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!