সংকট কাটিয়ে পায়রা তাপ বিদ্যুৎ..

প্রকাশ: ২৫ জুন ২০২৩ । ১৬:৪৬ | আপডেট: ২৫ জুন ২০২৩ । ১৭:৩১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে সবধরনের সংকট কাটিয়ে অবশেষে ২০ দিন পর রবিবার ২৫ জুন থেকে শুরু হলো ১৩২০ মেগাওয়াট পায়রা বিদ্যুৎ উৎপাদন।
রবিবার সকালের দিকে এ বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্টাট আপ করা হয়। তাই সকাল থেকেই চুল্লি থেকে বের হচ্ছে ধোয়া।
বিকেল সাড়ে চারটার দিকে টারবাইনে কয়লা ভরা শেষ হবে। তখনই (৬৬০ মেগাওয়াটের) একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে।
বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব। উল্লেখ্য, গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে লোডসেডিংয়ের কবলে পরে পুরো দেশ। এরপর গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় কয়লা নিয়ে ইন্দোনেশিার বালিকপানান বন্দর থেকে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌছায়। ওই দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!