শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ দুই..

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ । ০৮:৪৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ । ০৮:৪৩

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মহিবুর রহমান ও এসআই সুজন কান্তি পাল ফোর্সসহ বুধবার রাতে শ্রীমঙ্গল থানাধীন রাধানগর ও মাজদিহি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন।

অভিযানে পুলিশ সঞ্জয় ভর নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে। তিনি ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ও চেকে বর্নিত ৪ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। একইসঙ্গে জামাল মিয়া নামের আরও এক পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়, যিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শ্রীমঙ্গল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। যেকোনো অপরাধী বা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!