প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকে অংশ..

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ । ১৮:১৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ । ১৮:১৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও বাস্তবায়নের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠকে অংশ নেবে বিএনপির প্রতিনিধিদল।রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের এই বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেবে।

এর আগে জরুরি বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ৩৩টি রাজনৈতিক দলকে চিঠি পাঠায় ঐকমত্য কমিশন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!