পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে..

প্রকাশ: 25 June 2023 । 10:13 | আপডেট: 25 June 2023 । 10:13

সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট

ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় রবিবার দুপুর (২৫ জুন) থেকে আবারও চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। পটুয়াখালীর ‘পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের’ কয়লা নিয়ে জেটিতে ভিড়েছে কয়লাবাহী জাহাজ এমভি অ্যাথেনা।

এর আগে গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় জাহাজটি।

ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট গত ২৫ মে বন্ধ হয়ে যায়। পরে ৫ জুন বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটও। এরপর বিদ্যুৎ উৎপাদনের জন্য দেশে কয়লা আসার পরপরই কেন্দ্রটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের এক প্রকৌশলী জানান, নির্ধারিত শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে। শনিবার (২৪ মে) দিনগত মধ্যরাতে চালু হওয়ার কথা থাকলেও সামান্য পিছিয়ে রবিবার (২৫ জুন) দুপুর ৩টা নাগাদ কেন্দ্রটি চালু করা হবে। প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

জানা যায়, পায়রা বিদ্যুৎকেন্দ্র ২০ দিন বন্ধ থাকার সময়ে কেন্দ্রটি সংরক্ষণের কাজ করে রাখা হয়েছে। কেন্দ্রটি যাতে কয়লা থাকলে আগামী দুই বছর টানা চলতে পারে, এ জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানায়, কয়লাবাহী দ্বিতীয় জাহাজটি আসবে আগামী ৩০ জুন। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ১৫ থেকে ১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!