আত্রাইয়ে সচেতনতামূলক অবহিতকরণ সভা ও..

প্রকাশ: 24 June 2023 । 22:46 | আপডেট: 24 June 2023 । 22:46

মোঃ ফিরোজ করোসপন্ডেন্ট নওগাঁ

নওগাঁর আত্রাইয়ে কুরবানির চামড়া সংরক্ষনের জন্য সচেতনতামূলক অবহিতকরণ সভা ও লবণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় এ লবণ দেওয়া হয়।

১২ টি এতিমখানা ও মাদ্রাসার মুহতামিমদের মাঝে এক বস্তা করে লবণের বস্তা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ইউএনও ইকতেখারুল ইসলাম।

ইউএনও ইকতেখারুল ইসলাম মুহতামিমদের উদ্দেশ্যে বলেন, পবিত্র ঈদ-উল আযহায় কুরবানিকৃত রাষ্ট্রীয় সম্পদ “পশুর চামড়া” যথাযথভাবে সংরক্ষন করবেন। কেনোনা চামড়া সংরক্ষণ না করলে ক্রেতারা সিন্ডিকেটের মাধ্যমে এর যথাযথ মূল্য থেকে আপনাদের ঠকানো ছাড়াও চামড়া শিল্পের ধ্বংশ বয়ে আনতে পারেন। আর চামড়া শিল্পের ধ্বংশ মানে বাংলাদেশকে মাননীয় প্রধান মন্ত্রীর উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছানোর লক্ষে অন্তরায় হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!