পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের..
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫ । ১১:৫০ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ । ১৪:১২
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-
পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে র্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২১ জন। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সিএমএইচে চিকিৎসা দেয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো শিশু পিয়াম-(০২) এবং র্যাবের ওই মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩) শনিবার সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিড়ি পরিবহন নামের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসতেছিলো। আর র্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিলো। গাড়ি দুটি ফুতল্লা নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষনা করেন। আর র্যাবের ওই গাড়ি চালক আবদুল আলীমকে বরিশাল সিএমএইচ-এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে র্যাব পরিবারের আফরোজা (৩৫) নামের এক নারীর অবস্থাও আশংকাজনক।
পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, লাশ উদ্ধার থেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরনের প্রক্রিয়া চলছে। সড়কের চলাচল স্বাভাবিক করতে গাড়ি দুটো সড়িয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।
সটঃ সাজেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, পটুয়াখালী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.