বালাসী-বাহাদুরাবাদঘাট পর্যন্ত টানেল নির্মানের দাবীতে..

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫ । ১৮:৩১ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ । ১৮:৩১

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধায় বালাসীঘাটে ব্রহ্মপুত্র নদীতে টানেল নির্মানের দাবীতে আজ শনিবার দুপুরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । গাইবান্ধা শহরের ডিবি রোডে অনুষ্ঠিত বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মান বাস্তবায়ন কমিটির আহবানে এই কর্মসুচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন টানেল নির্মান বাস্তবায়ন কমিটির আহবায়ক এ্যাডভোকেট আশরাফ আলী,বাসদ নেতা কাজী আবু রাহেন উল্লাহ , গোলাম রব্বানী ,বিএনপি নেতা ইলিয়াস হোসেন ,এ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে গাইবান্ধার কোনউন্নয়ন হয়নি। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবী একটি মেডিকেল কলেজ ,কৃষিবিশ^বিদ্যালয় ,বাইপাস সড়ক ,হাসপাতালের উন্নয়ন । কিনতু কোনটাই করেননি বিগত ফ্যাসিষ্ট সরকার । বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মানের প্রতিশ্রতি দিলেও আওয়ামীলীগ সরকার তাবাস্তবায়ন করেনি। আমরা চাই ,উত্তরের মানুষের দাবী টানেল নির্মান করে জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে সহযোগিতার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!