সপরিবারে হজে গেলেন রাষ্ট্রপতি
প্রকাশ: ২৩ জুন ২০২৩ । ১৭:২৭ | আপডেট: ২৩ জুন ২০২৩ । ১৭:২৭
শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট
সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে সৌদি আরব গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
সৌদি রাজ পরিবারের আমন্ত্রণে শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটায় সপরিবারে তিনি ঢাকা ত্যাগ করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (ফ্লাইট নম্বর: বিজি ৩৩১), রাষ্ট্রপতি, তার সহধর্মিণী অধ্যাপক ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।
জেদ্দায় অবতরণ করে রাষ্ট্রপতি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর মাজার জিয়ারতের জন্য মদিনা যাবেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.