কুয়াকাটাকে পর্যটন বান্ধব গড়ে তোলার..

প্রকাশ: 22 June 2023 । 18:04 | আপডেট: 22 June 2023 । 18:04

আব্দুল কাইয়ুম (আরজু), কুয়াকাটা করেসপন্ডেন্ট

পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২জুন) সকাল ১ ১ টায় টুরিষ্ট পুলিশ ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে মাল্টি পার্টি এ্যাডভোকেসি ফোরামের সহযোগীতায় পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ।
মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী হাফিজুর রহমান দীপু, মাল্টিপার্টি এডভোকেসী ফেরামের সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সার্ভিস প্রোভাইডার নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জরুল ইসলাম মিরন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কুয়াকাটা পৌরসভা প্যানেল মেয়র (১) মনির শরীফ, কুয়াকাটা হোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হাওলাদার। এসময় সাংবাদিক সহ কুয়াকাটার পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে আরো পর্যটন বান্ধব হিসেব গড়ে তোলার লক্ষে বিভিন্ন প্রস্তাবনা এবং পরিকল্পনা ব্যাক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!