পটুয়াখালীতে জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে..

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ । ১৯:৫৬ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ । ১৯:৫৬

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে অভিযোজন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো জলবায়ু অভিযোজন পরিকল্পনা প্রণয়নে সচেতনতামূলক কর্মশালা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী (এসডিএ) এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালার আয়োজন করে জাগোনারীর লোকাল এ্যাডাপটেশন প্ল্যান অব অ্যাকশন (খঅচঅ) প্রকল্প। যার কারিগরি সহায়তায় ছিল আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (ওজঈ)।

কর্মশালায় সভাপতিত্ব করেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। প্রতিষ্ঠানটির কার্যক্রম, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করণীয় নিয়ে আলোকপাত করেন সিএনআরএস এর সিনিয়র প্রকল্প সমন্বয়কারী মো. মোখলেছুর রহমান চৌধুরি।

এরপর প্রকল্প সমন্বয়কারী শাহিন আহমেদ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে খঅচঅ-এর গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলায় স্থানীয় বাস্তবতার আলোকে অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছে। যা ভবিষ্যতে জাতীয় অভিযোজন পরিকল্পনার সঙ্গে যুক্ত হবে। এ পরিকল্পনা সরকারি-বেসরকারি উন্নয়ন উদ্যোগে দিক নির্দেশনা হিসেবে কাজ করবে।

কর্মশালায় জেলা কৃষি, মৎস্য, প্রাণি সম্পদ, বনবিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন এনজিও প্রতিনিধি, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ মোট ৩০জনের বেশি অংশ গ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও নদী ভাংগন মানুষের জীবিকা ও জীবনযাত্রাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে।এইপরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণকে ভিত্তি করে অভিযোজন পরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মশালার আলোচনার ভিত্তিতে একটি খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি হবে। যেখানে কৃষি, মৎস্য, পানি ব্যবস্থাপনা, জীববৈচিত্র সংরক্ষণ, নারীর অংশগ্রহণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষাকে বিশেষ গুরুত দেওয়া হবে।

এই কর্মশালা সচেতনতা তৈরির পাশাপাশি বাস্তবসম্মত অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!