গৌরনদীর জাতীয় পুরস্কার পেলেন প্রণামী..
প্রকাশ: 22 June 2023 । 09:17 | আপডেট: 22 June 2023 । 09:17
মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী করেসপন্ডেন্ট
জাতীয় উচাঙ্গসং শিক্ষা ২০২৩ উপলক্ষে উচাঙ্গসংগীতে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় বিজয় অর্জন করা বরিশালের গৌরনদী পৌর সভার সুন্দরদী মহল্লার প্রণামী পোদ্দার পুরস্কার হিসেবে শুভেচ্ছা স্মারক, ট্রফি ও নগদ অর্থ পেলেন ।
উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবি শিক্ষার্থী প্রণামী পোদ্দার প্রথমে উপজেলা পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগীতায় খ গ্রুপে প্রথমস্থান লাভ করে। পরবর্তীতে বরিশাল বিভাগীয় পর্যায়ে উচাঙ্গসংগীত প্রতিযোগিতায় প্রনামি পোদ্দার প্রথম স্থান অর্জন করে। গত ৫ ও ৬ জুন ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় প্রণামী পোদ্দার তৃতীয়স্থান অর্জন করেন। গত ১৯ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সব পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি (এম.পি)।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী প্রনামি পোদ্দার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের কণ্যা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.