তালতলীতে ভেজাল তেল বিক্রির দায়ে..

প্রকাশ: 21 June 2023 । 19:07 | আপডেট: 21 June 2023 । 19:07

মোহাম্মদ হাইরাজ তালতলী করেসপন্ডেন্ট বরগুনা

বরগুনার তালতলীতে ভেজাল মানহীন সরিষার ও নারিকেল তেল বিক্রির অভিযোগে মোহাজ্জেম হোসেন(২৫) নামের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ২৫ লিটার ভেজাল সরিষার ও নারিকেল তেলও জব্দ করা হয়। বুধবার(২১ জুন) বিকালে উপজেলার লালুপাড়া এলাকায় ভেজাল সরিষা ও নারিকেল তেল মজুদ ও বিক্রি দায়ে এ জরিমানা করে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা।
এর আগে স্থানীয়রা ঐ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বরগুনার আমতলী উপজেলার চুনাখালী এলাকা থেকে মোহাজ্জেম হোসেন (২৫) নামের এক ব্যবসায়ী মটরসাইকেলে মানহীন সরিষা ও নারিকেল তেল তালতলীর লালুপাড়া এলাকায় বিক্রির জন্য নিয়ে আসেন। এসময় প্যারাসুট ও ভেলী ফুলের লেভেল লাগিয়ে নারিকেল তেল ও তীর মার্কার লেভেলে সরিষার তেল দোকানে দেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ঐ ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন ও জব্দকৃত ভেজাল মানহীন সরিষার, নারিকেল তেল ধ্বংস করাহয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন,সংবাদ পেয়ে ভেজাল তেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সাথে তেল ধ্বংসকরা হয়েছে। তিনি আরও বলেন, ঐ ব্যবসায়ীকে সাবধান করা হয়েছে আর যাতে এই ভেজাল তেল বিক্রি না করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!