নওগাঁর রাণীনগরে এক সংগে বজ্রপাতে..

প্রকাশ: ২১ জুন ২০২৩ । ১৮:০৯ | আপডেট: ২১ জুন ২০২৩ । ১৮:০৯

মোঃ ফিরোজ করোসপন্ডেন্ট নওগাঁ

নওগাঁর রাণীনগরে খলিয়ানে খেলার সময় বজ্রপাতে শামিউল আলম (১০) ও রিফাত হোসেন (৩) নামে আপন দুই ভাই মারা গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুইজন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।

 

স্থানীয় মিরাট ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লাভলুর প্রতিবেশি আলমগীর হোসেন বলেন,দুপুর পৌনে ১২ টার দিকে বৃষ্টি নামার সময় বাড়ীর খলিয়ানে শামিউল ও রিফাত হোসেন খেলা-ধুলা করছিল। এসময় হঠাৎ করেই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।

 

আলমগীর হোসেন আরও বলেন, লাভলু ফকিরের ওই পুত্র সন্তান। এছাড়া আর কোন সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেই বলেন, খবর পেয়ে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠিয়েছি। ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!