আত্রাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত..
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫ । ১৮:১৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৫ । ১৮:১৩
মোঃ ফিরোজ আহমেদ আত্রাই (নওগাঁ) করেসপন্ডেন্টঃ-
আত্রাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ,নিহত একজন।
নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রাবণ উদ্দিন প্রামানিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সিমান্ত নামে আরও এক মোটরসাইকেল আরোহী।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আত্রাই টু বান্দাইখাড়া রোডের কুশাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটিয়েছে। নিহত শ্রাবণ উদ্দিন প্রামানিক নওগাঁ জেলার মান্দা উপজেলার যশোপাড়া এলাকার মোঃ রহিদুল ইসলাম প্রামানিক এর ছেলে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মোটরসাইকেল আরোহীরা মান্দা উপজেলার নিজ গ্রাম থেকে পাশের উপজেলা আত্রাই জরুরি একটি কাজে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্রাবণ উদ্দিন প্রামানিক নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ওসি আরও বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.