পটুয়াখালী পৌরশহর বাসযোগ্য পরিবেশ সৃষ্টির..
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫ । ২২:৪৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ । ২২:৪৭
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালী পৌরশহর সৌন্দর্য্য বর্ধন ও বাসযোগ্য পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ফোরলেন সড়ক ও লেকপাড়সহ বিভিন্ন স্থানে অধিকতর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(২৬ আগস্ট) বিকাল ৫ টায় শহীদ মিনার সংলগ্ন ফোরলেন সড়কে সৌন্দর্য্য বর্ধনসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপন করে
অধিকতর বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক জুয়েল রানা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, সহকারি প্রকৌশলী এইচ এম সোলায়মান, পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ এস এম একরামুল নাহিদ, উপ-সহকারি প্রকৌশলী উজ্জল কর্মকার, প্রশাসকের পিএ মুক্তিপদ নন্দী, সমন্বিত কৃষি খামারি জাহাংগীর হোসেন মানিকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা।
বৃক্ষরোপন শেষে পৌর প্রশাসক বলেন, শহরকে দৃষ্টি নন্দন ও পৌরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশের জন্য পৌরসভার গুরুত্বপূর্ন স্থান সমূহে সহাস্রাধিক বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হবে। এ কাজে এবং রোপিত গাছের চারা রক্ষার জন্য পৌরসভার সকল নাগরিকদের সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক জুয়েল রানা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.