কলাপাড়ায় গাছের ছায়া পড়া নিয়ে..
প্রকাশ: 20 June 2023 । 11:06 | আপডেট: 20 June 2023 । 11:06
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী
কলাপাড়ায় গাছের ছায়া পড়া নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছে। আহতরা হলো শফিক হাওলাদার (৪০), তার স্ত্রী হাসিনা বেগম (৩৫) ও পুত্র সাকিব হাওলাদার (২১)। সোমবার দুপুরে ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্র ও আহত শফিক হাওলাদার জানায়, তার বাড়িতে বেশ কিছু রেন্ট্রি গাছ রয়েছে। এসব গাছের ডালের ছায়া পড়েছে প্রতিবেশী নুর ইসলাম হাওলাদারের বাড়িতে। তাই নুর ইসলাম সোমবার সকালে লোকজন নিয়ে এসব গাছের ডাল কাটতে যায়। এসময় শফিক ও তার ছেলে সাকিব বাড়িতে ছিলেননা। তারা সাগরে মাছ শিকারে গিয়েছিলেন। গাছের ডাল কাটা শুরু করলে শফিকের স্ত্রী হাসিনা বেগম প্রথমে তাদের বাঁধা দেয়। কিন্তু নুর ইসলাম তার বাঁধা না শুনে গাছের ডাল কাটা শুরু করে। পরে শফিক ও সাকিব বাড়িতে এসে ফের গাছ কাটতে বাঁধা দেয়। এসময় নুর ইসলাম, ছেলে ইউসুফ, শাহালম, শিমুল, মিজান, দুলাল, মোর্শেদা ও সুমা তাদের উপর অতর্কিত হামলা চালায়। গাছকাটা করাত দিয়ে শফিকের বাম কাধে ও সাকিবের পায়ে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাৎক্ষনিক রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।
এবিষয়ে নুর ইসলামের ছেলে ইউসুফ অকোপটে মারধরের কথা স্বীকার করেন। তবে দুলাল মারধরের পরে ওই বাড়িতে গিয়েছেন বলে জানান।
ধুলাসার ইউপির ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরউদ্দিন জানান, আমি মারধরের কথা শুনে হাসপাতালে গিয়েছি। শফিক, তার ছেলে ও স্ত্রী ব্যাপক আহত হয়েছে। তারা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস খান জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.