কলাপাড়ায় সাবেক ভাইস চেয়ারম্যান পুত্রের..

প্রকাশ: ২০ জুন ২০২৩ । ১০:১৮ | আপডেট: ২০ জুন ২০২৩ । ১০:১৮

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

কলাপাড়ায় সাবেক ভাইস চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে আবু সালেহ রাজমনি (৩৩) এক যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে বালিয়াতলী ইউনিয়নের বাইশখোলার হাড়িপাড়া গ্রামের এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আবু সালেহ রাজমনির মা শিউলি বেগম ছেলেকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে। স্থানীয়রা ওই যুবক ও তার মাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে।

স্থানীয় ও আহত পরিরবার সূত্রে জানা, সোমবার দুপুরের দিকে সে তার নিজ বাড়ি থেকে বাইশাখোলা পোলঘাটা বাজারে আসলে। এসময় সাবেক ভাইস চেয়ারম্যানের পুত্র মধু ও জুলিয়াত আহম্মেদ অভি নামের এক যুবক তার উপর অতর্কিত হামলা চালায়। ইট দিয়ে পিটিয়ে তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থান রক্তাম জখম করা হয়। এসময় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুমুর্ষ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

আহত আবু সালে আরো জানান, তাদের সঙ্গে আমার কোন পূর্ব বিরোধ নেই। শুধু আমার নাম ধরে ডেকেই কোন কিছু বুঝে ওঠার আগে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমাকে ইট দিয়ে মাথায় আঘাত করতে থাকে এবং হুন্ডার চাবি দিয়ে আমার মাথায় খুচিয়ে খুচিয়ে মারে এক পর্যায় আমি মাটিতে লুটিয়ে পড়ি। আমার এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি মধু এবং জুলিয়াতের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

এবিষয়ে মধু, জুলিয়াত এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলেও তা সম্ভব হয়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, এঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাইনি। তবে ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!