শ্রীমঙ্গল ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ..
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫ । ১৭:০১ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ । ১৭:০১
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) আমিনুল ইসলাম জানান, আজ বুধবার শ্রীমঙ্গল থানার এএসআই আওলাদ হোসেন, এএসআই শরাফত আলী, এএসআই মোঃ নজরুল ইসলাম শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ সুলতান আহমেদ, তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ ৪ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মধু মিয়া ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রুকন মিয়াকে (৩৫) গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.