পটুয়াখালীতে ইউসুফ হত্যা মামলার মূল..

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫ । ২০:৪৮ | আপডেট: ১৯ আগস্ট ২০২৫ । ২০:৪৮

অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-

পটুয়াখালী শহরের দুর্গাপুরে ফার্মেসি মালিক ইউসুফ হোসেন মৃধা হত্যা মামলার পলাতক আসামি ও মূল হোতা বায়েজিদ মাদবরকে ঢাকার শ্যামপুর থেকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার রাতে মামলার প্রায় ৪ বছর পর তাকে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে,২০২২ সালের ১৫ এপ্রিল রাতে ঈশিতা ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে ইউসুফ হোসেন (৫৭) দুর্বৃত্তদের হামলায় নিহত হন। পরদিন নিহতের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে প্রতিবেশী জুয়েল মৃধাসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন।

তদন্তভার ২০২৩ সালে পটুয়াখালী পিবিআইয়ের হাতে গেলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নি.) সুমন হালদার তথ্য প্রযুক্তির মাধ্যমে মূল আসামি বায়েজিদের অবস্থান শনাক্ত করেন।গত ১৮ আগস্ট রাতে পিবিআই পটুয়াখালীর একটি দল ঢাকার শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ১৯ আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পিবিআই।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!