হিলিতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য..

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫ । ১৮:৫৯ | আপডেট: ১৮ আগস্ট ২০২৫ । ১৯:০৪

মো. কামরুজ্জামান শুভ , হিলি করেসপন্ডেন্ট, (দিনাজপুর) :-

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হিলি সিপি বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আঃ সাত্তারের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮৫/৪ এস থেকে প্রায় ৮০ গজ ভেতরে হিলি দক্ষিণ বাসুদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামি বিহীন অবস্থায় ভারতীয় কুপিজেসিক ইনজেকশন, ফেনসিডিল, অফিসার চয়েজ মদ, নাইন থাউসেন্ট বিয়ার এবং গ্লাইসিপেজ ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬ হাজার টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ২৪ ঘণ্টা অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!