জনপ্রশাসনে ৩ লাখ ৫৫ হাজার..
প্রকাশ: ১৯ জুন ২০২৩ । ১৯:০৭ | আপডেট: ১৯ জুন ২০২৩ । ১৯:০৭
মোঃ বিপুল পারভেজ মিরাজ স্টাফ করেসপন্ডেন্ট
জনপ্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (১৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের সব মন্ত্রণালয়/অধিদফতর ও মাঠ প্রশাসনে তিন লাখ ৫৫ হাজার ৮৫৪টি পদ শূন্য রয়েছে। প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, জনপ্রশাসনে অনুমোদিত পদ ১৪ লাখ ৯ লাখ ৬০৬টি। এরমধ্যে কর্মরত আছেন ১০ লাখ ৪৫ হাজার ৬৪০ জন।
সরকারি দফতরে শূন্য পদ পূরণ চলমান প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। বর্তমানে শূন্য পদ পূরণের জন্য সব মন্ত্রণালয়/বিভাগ/অধিদফতরেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃষ্টির জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.