দুমকিতে পুলিশ কর্মকর্তার (ওসি) বাসায়..
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ । ১৮:৪৭ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ । ১৮:৪৭
মোঃ জসিম উদ্দিন দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ-
পটুয়াখালীর দুমকি থানা ভবন সংলগ্ন পুলিশ কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র গেটের তালা ভেঙ্গে বাসায় ঢুকে আলমিরা ও ওয়ার ড্রপ ভেঙ্গে নগদ টাকা ২৫হাজার ও চারভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুমকি থানার সাবেক (ওসি)শাহনেওয়াজ’র ৫তলা ভবনে এ দুঃসাহসিক চুুরি সংঘটিত হয়েছে। সিলেট রেঞ্জের কর্মরত পুলিশ কর্মকর্তা মোঃ শাহনেয়াজের স্ত্রী গৃহকত্রী শাহনাজ বেগম জানান, ৫/৬দিন আগে থানা ভবনের পাচিল ঘেষা তার ৫তলা ভবনের চতুর্থ তলার বাসাটি তালাবদ্ধ রেখে তারা স্বপরিবার ঢাকা যান। বুধবার সকালে দুমকি এসে বাসার দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে আলমারী ও ওয়ারড্রপ ভাঙ্গা, মালামাল ওলট-পালট দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। ওই ভবনের পাশ্ববর্তী ফ্লাটের ভাড়াটিয়াদের ডাকাডাকি করলেও ৩য় তলায় বসবাসরত ভাড়াটিয়াদের বাহির থেকে দরজা আটকে দেয়া হয়। চোরচক্র বাসার আলমীরা ও ওয়ারড্রপ ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে।
এদিকে থানা ভবনের আশপাশে এভাবে চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। এ বিষয়ে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, তিনি অফিসের কাজে বাইরে আছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.