কলাপাড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে..
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫ । ১৫:১০ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ । ১৫:১৩
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালীর কলাপাড়ায় ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ – এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মংগলবার বেলা সাড়ে ১২ টায় দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ মো. ইমরান দেওয়ান, মো. কবীর হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ জন তরুণ-যুবকের মাঝে ১৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীর মাঝে এসব চেক বিতরণ করেন এবং শপথবাক্য পাঠ করান। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মো. ইভান মাতুব্বর।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.