তিন বাহিনীকে চাইলে নির্বাচনে রাখতে..

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫ । ১৮:১৬ | আপডেট: ১১ আগস্ট ২০২৫ । ১৮:১৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে, নির্বাচন কমিশন চাইলে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীকে নির্বাচনের সময় নিরাপত্তা রক্ষার দায়িত্বে রাখতে পারবে।

সোমবার (১১ জুলাই) সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের সভা সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। নির্বাচন বন্ধে ইসির ক্ষমতা বাড়ানোর চিন্তা করছে কমিশন।

এ ছাড়া নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, সংসদীয় আসনের সীমানার খসড়া নিয়ে আপত্তি নিষ্পত্তির বিষয়ে আলোচনা হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!