সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে..
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ । ১৭:০৪ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ । ১৭:০৪
মোঃ শাকিল আহমেদ বামনা করেসপন্ডেন্ট, বরগুনা :-
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বামনা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় বামনা প্রেসক্লাব ও চত্বরের সামনে আয়োজিত মানববন্ধনে নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মজনু, উপজেলা জামায়েত ইসলামী’র আমীর হাফেজ মাওলানা সাইদুর রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলন এর উপজেলা সেক্রেটারি মো: ইসমাইল হোসেন।
বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু নাসের ছিদ্দিক গোলাম কিবরিয়া , সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন মোল্লা, সহ সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান আশিক, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোসাঃ জান্নাতুল ফেরদৌসি প্রমূখ।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
বক্তারা সাংবাদিক তুহিন ও সাগর–রুনি হত্যাকাণ্ডসহ দেশের সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.