সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দুমকিতে..

প্রকাশ: ৯ আগস্ট ২০২৫ । ১৬:৫৯ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ । ১৬:৫৯

মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের  দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার ব্যনারে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

আজ শনিবার (৯ ) বেলা সাড়ে ১০ টায় দুমকি শহরের নতুন বাজার আল মামুন সুপার মার্কেটের সামনে আয়োজিত ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনএ মফস্বল সাংবাদিক ফোরাম দুমকি উপজেলা শাখার সভাপতি এম আমির হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন আরাফার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

আপর দিকে বেলা সাড়ে ১১ টায় এশিয়ান টিভি প্রতিনিধি আবুল হোসেনের সভাপতিত্বে সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সাংবাদিকগন এর ব্যনারে পৃথক পৃথক  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আমার দেশ পত্রিকার দুমকি প্রতিনিধি কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডেইলি প্রেজেন্ট টাইমন্স এর স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন, ইত্তেফাক প্রতিনিধি  অধ্যক্ষ জামাল হোসেন,  সমকাল প্রতিনিধি এবাদুল হক, দিনকাল প্রতিনিধি সাইদুর রহমান খান,  জবাবদিহি প্রতিনিধি  আমির হোসেন, জনকণ্ঠ প্রতিনিধি কাজি দুলাল,  যুগান্তরের সহিদুল ইসলাম সরদার, সংবাদ  জাহিদুল ইসলাম, ভোরের কাগজের হারুন অর রশিদ, আনন্দ টিভির মিজানুর রহমান, আমাদের সময় সুমন মৃধা, মানব কন্ঠ আতিকুল ইসলাম, কালবেলা রাজিবুল ইসলাম,  আলোকিত বাংলাদেশের রাকিবুল হাসান প্রমুখ।

এসময় দুমকি উপজেলায় ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কর্মরত অর্ধশতাধিক গনমাধ্যম প্রতিনিধি উপস্থিত থেকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং  দ্রত বিচার আইনে শাস্তির দাবি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!