উজিরপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ।।..
প্রকাশ: ৯ আগস্ট ২০২৫ । ১৬:৫০ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ । ১৬:৫০
শফিকুল ইসলাম শামীম,উজিরপুর সংবাদদাতা,বরিশালঃ
বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসনে থাকা হতদরিদ্র পরিবারের সন্তান ও ৭ম শ্রেণিতে পরুয়া ছাত্রীকে পিকনিকের নামে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে এক লম্পট বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
ভুক্তভোগী সুত্রে জানা যায় ৮ আগষ্ট শুক্রবার রাত ১১ টার দিকে ঘরে ঢুকে ছাত্রীকে একা পেয়ে পিকনিকের কথা বলে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে ওই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে লম্পট বিরেন বাড়ৈ(৫০)। এসময় ছাত্রীর বাবা-মা পাশের ঘরে ছিলেন । এ সুযোগে লম্পট বিরেন বাড়ৈ ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে সটকে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ৯ আগষ্ট স্থানীয়রা ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলে,পুলিশ থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান মামলা প্রক্রিয়াধীন।
এদিকে শিশু ধর্ষণকারীর ফাঁসির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ছাত্রীর পরিবার ও এলাকাবাসী।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.