পটুয়াখালীতে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ: কবরস্থান..
প্রকাশ: ৯ আগস্ট ২০২৫ । ১৫:৩৯ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ । ১৫:৩৯
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
পটুয়াখালী পৌর শহরের গোরস্থান পরিচ্ছন্ন করার ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে জেলা ছাত্রদল। শনিবার(০৯ আগস্ট) সকালে ২য় দিনের মতো শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্য সচিব জাকারিয়া আহমেদ। কর্মসূচীতে অংশ নেন জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক ছাত্রদল নেতাকর্মী।
বৃক্ষঝাড় পরিষ্কার, আবর্জনা অপসারণ, কবরের আশপাশের ঝোঁপঝাড় ছাঁটাই এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে কবরস্থান সংলগ্ন রাস্তা পরিষ্কার করার মতো কাজগুলো নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন তারা।
কবরস্থানের নোংরা ও অযত্ন অবস্থার পরিবর্তন দেখে ছাত্রদলের এই সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও সচেতন নাগরিকরা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, রাজনীতি মানে কেবল মিছিল-মিটিং নয়। সমাজের প্রতি দায়িত্ববোধ থাকা একজন ছাত্র রাজনীতিকের গুরুত্বপূর্ণ কর্তব্য। আজকের এই কর্মসূচী সেই চেতনারই অংশ।
সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই জনগণের আস্থা অর্জন করা যায়। ছাত্রদল সব সময় জনগণের পাশে থাকতে চায়। এই ধরনের ব্যতিক্রমধর্মী কর্মসূচি নিয়মিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন ছাত্রদলের নেতারা।
ইমানী মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে উদ্বুদ্ধ হয়ে শুক্রবার সকাল থেকে পরিচ্ছন্নতা কর্মসূচী শুরু করে পটুয়াখালী জেলা ছাত্রদল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.